• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্বনাথের সাবিলিল্লাহ প্রজেক্টের ইফতার মাহফিল সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ১৮, ২০২২, ১৭:০৩ অপরাহ্ণ
বিশ্বনাথের সাবিলিল্লাহ  প্রজেক্টের ইফতার মাহফিল সম্পন্ন

সিলেট জেলা প্রতিনিধি ঃ-
খ্যাতিমান ও জন নন্দিত সমাজসেবক আমেরিকান প্রবাসী বিশ্বনাথের লালটেক
গ্রামের প্রবাসী আলমাছ আলী ও
প্রবাসী আব্দুল মালিকের উদ্যোগে প্রতিষ্ঠিত আর্ত – মানবতার সেবায় বিশ মাস পূর্বে সাবিলিল্লা প্রজেক্ট।

এই প্রজেক্টের মাধ্যমে এ পর্যন্ত এক
কোটি ৪২ লক্ষ টাকা মানবতার সেবায় তারা দান করতে সমর্থ হয়েছেন।
আর এ দানের ধারাবাহিকতা অবিরত চলছে বলে জানাগেছে।

সমাজসেবক আলমাছ আলী ও সমাজসেবক আব্দুল মালিক হচ্ছেন, উক্ত প্রজেক্টের প্রতিষ্ঠাতা ও প্রধান পৃষ্ঠপোষক।

আজ ( ১৮ এপ্রিল সোমবার) সাবিলিল্লা প্রজেক্টের ইফতার মাহফিল ও আলোচনা সভা খ্যাতিমান সমাজসেবক আমেরিকা প্রবাসী প্রজেক্টের প্রতিষ্ঠাতা আলমাছ আলীর গ্রামের বাড়ীতে বিশ্বনাথের অলংকারি ইউনিয়নের লালটেক গ্রামে সম্পন্ন হয়েছে।

ইফতার মাহফিল ও আলোচনা সভাটি লালটেক তাহির আলী উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক ও সাবিলিল্লা প্রজেক্টের বাংলাদেশের সম্মনয়কারী আজম আলী মাস্টারের সভাপতিত্বে এবং সংগঠক ও সমাজসেবক আনোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়েছে।

এতে ইফতার পূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন, কামালবাজার ফাজিল মাদরাসার আরবী বিভাগের প্রভাষক মাওলানা হাবিবুর রহমান, বিশ্বনাথ সাংবাদিক ক্লাবের আহবায়ক মোঃ শাহিন, তালিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মাসুক আহমদ, কামালবাজার ফাজিল মাদরাসাে সহকারি শিক্ষক আব্দুল মজিদ বি. এস. সি।

এতে অন্যানোর মধ্যে উপস্হিত ছিলেন,
অলংকারি ইউনিয়ন পরিষদের প্যানাল চেয়ারম্যান আলতাব আলী মেম্বার,
নিজ গাঁও জামে মসজিদের মোতাওয়াল্লী ও হজরত আলী একাডেমীর (রাঃ) শিক্ষক মাওলানা লুৎফুর রহমান,
অলংকারি ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুস সোবহান,
সাবিলিল্লা প্রজেক্টের সদস্য আলী আহবাব মাসুম, প্রজেক্টের সদস্য ইউসুফ আলী,
মুরব্বী হাজি আব্দুস সাত্তার,
সাবেক পুলিশ কর্মকর্তা আব্দুনুর,
প্রজেক্টের সদস্য মোঃ মাশহুদ ( মিন্টু)
প্রজেক্টের সদস্য মনছুর আলী,

নুরুজ্জামান , মাওলানা আব্দুল করিম,
মাওলানা আব্দুল জলিল জালালাবাদী,
আখলিছ আলী, তুহিদ প্রমুখ।

বক্তারা এই প্রজেক্টের প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক খ্যাতিমান সমাজসেবক প্রবাসী আলমাছ আলী ও আব্দুল মালিককে আন্তরিক ধন্যবাদ জানান এবং স্বদেশের গরীব দুঃখী, অসহায় মানুষের কল্যাণে বিশেষ অবদানের জন্য সমাজসেবক আলমাছ আলীকে তার প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়েছেন।