রিয়াজুল হক সাগর রংপুর জেলা প্রতিনিধিঃ
রংপুরে নেশা জাতীয় মাদকদ্রব্য ৩ কেজি শুকনো গাঁজা উদ্ধারসহ হুসাইন মোঃ আরিফ (২৯) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে আরপিএমপি পরশুরাম থানা পুলিশ। রোববার দিবাগত মধ্যরাতে (১৭ এপ্রিল) পরশুরাম থানার আবদুল্লাহর মোড়ের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আরিফ রংপুরের কাউনিয়া থানার শাহাবাজ গ্রামের আঃ মান্নানের ছেলে।
সোমবার (১৮ এপ্রিল) গণমাধ্যমে প্রেরিত আরপিএমপি’র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ সাজ্জাদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে এসি (পরশুরাম) জোন মোঃ আক্তারুজ্জামানের অপারেশন পরিকল্পনায়, অফিসার ইনচার্জ রবিউল ইসলামের নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আবু মুসা সরকার, এসআই (নিঃ) আলতাব হোসেন, এসআই (নিঃ) অনিক মাহমুদ ও সঙ্গীয় ফোর্সসহ আরপিএমপি, রংপুর পরশুরাম থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করে ওই স্থান থেকে তাকে গ্রেফতার করা হয়।
পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরশুরাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।