• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

হিজলায় স্কুল ছাত্রী ইভটিজিংয়ের দায়ে যুবকের কারাদন্ড

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ১৮, ২০২২, ১২:১৪ অপরাহ্ণ

হিজলা প্রতিনিধিঃ বরিশালের হিজলা উপজেলায় স্কুল ছাত্রীকে ইভটিজিং করার এক যুবককে কারাদন্ড দেওয়া হয়েছে।জানা যায় ইভটিজিং কারী যুবকের বাড়ির উপজেলার মেমানিয়া ইউনিয়নের চিড়াখোলা গ্রামে।সে ঐ গ্রামের ইমাম খানের ছেলে রুহুল আমিন (২৬)।ইভটিজিংকারী রুহুল আমিন প্রতিদিন মেমানিয়া আলহাজ মোস্তফিজুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেনীর এক ছাত্রীকে উক্ত্যক্ত করে আসছে।সোম সকালে ঐ ছাত্রী ও তার মাকে নিয়ে বিদ্যালয় কর্তৃপক্ষকে অবহিত করে।তখন বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ মনির হোসেন বিষয়টি প্রশাসনকে জানায়।এ ঘটনায় হিজলা থানার উপপরিদর্শক মোঃ সোহাগ সঙ্গীয় ফোর্স নিয়ে মেমানিয়া ইউনিয়নের মৌলভীরহাট বাজার থেকে তাকে আটক করে।এ সময় ঐ যুবককে দেহে তল্লাশী করলে মাদকদ্রব্য পাওয়া যায়।পরে আটককৃত যুবককে উপজেলা নির্বাহী কর্মকর্তা বকুল চন্দ্র কবিরাজের নিকট সোর্পদ করা হয়।তিনি আটককৃত যুবককের অপরাধ প্রমানিত হওয়ায় ১ বছরের কারাদন্ড প্রদান করে।