• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বাগেরহাটে ভিক্ষুককে মারধর ও বসতঘর ভাঙচুর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ১৮, ২০২২, ০৯:৫৭ পূর্বাহ্ণ
বাগেরহাটে ভিক্ষুককে মারধর ও বসতঘর ভাঙচুর

খালিদ হাসান, বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটের মোরেলগঞ্জে এক ভিক্ষুককে মারধর ও বসতঘর ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। গত শনিবার সন্ধায় খাউলিয়া গ্রামের স্বামী পরিত্যাক্তা ভিক্ষুক জাহানারা বেগমকে (৬০) মারধর করে ঘরের বাইরে ফেলে দিয়ে ঘর ও ঘরের মালামাল ভাঙচুর করে। হামলার শিকার জাহানারা বেগমকে মোরেলগঞ্জ হাসপাতালে চিকিৎিসাধীন আছেন।

এ ঘটনায় একই গ্রামের হাকেম শেখের ছেলে আলমগীর শেখসহ চার জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন জাহানারা বেগম। থানা পুলিশ গতকাল রবিবার বিকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে।

জানতে চাইলে এ ঘটনার সত্যতা স্বিকার করে অভিযুক্ত আলমগীর শেখ বলেন, শাহিনুরের কাছে তার সাড়ে ৪ লাখ টাকা পাওনা আছে। ওই টাকা না দেওয়ায় তার মায়ের ওপর হামলা ও ঘর ভাংচুর করা হয়েছে।

এ সম্পর্কে থানার ওসি মো. সাইদুর রহমান বলেন, ঘর ভাংচুরের বিষয়ে অভিযোগ পেয়েছি। তারা পরস্পর আত্মীয়। ঘটনার তদন্ত চলছে।