..
শাহরিয়ার হিমু, বোরহানউদ্দিন প্রতিনিধি: পবিত্র মাহে রমজান উপলক্ষে বড় মানিকা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে মঙ্গলবার (১৯ এপ্রিল) বিকালে বড় মানিকা ইউনিয়ন পরিষদ মাঠে এক বিশাল ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
বড় মানিক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জনাব জসিম উদ্দিন হায়দার এর সভাপতিত্বে উক্ত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা-২ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব আলী আজম মুকুল এমপি।
এছাড়াও অন্যান্যদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব আবুল কালাম আজাদ, বোরহানউদ্দিন পৌরসভার মেয়র জনাব মোঃ রফিকুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান জনাব রাসেল আহমেদ মিয়া, বোরহানউদ্দিন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মো. শাহীন ফকির বিপিএম।
ইফতার মাহফিলে আরো উপস্থিত ছিলেন, সকল ইউপি চেয়ারম্যানবৃন্দ, উপজেলা আওয়ামী লীগ ও বড় মানিকা ইউনিয়ন আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় সুশীল সমাজ।
উল্লেখ্য এর আগে উপজেলার, সাচড়া, দেউলা, কাচিয়া, হাসাননগর, পক্ষিয়া ইউনিয়নে আওয়ামীলীগের উদ্যোগে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। তারই ধারাবাহিকতায় আজ বড় মানিকা ইউনিয়নে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে প্রায় এক হাজারেরও বেশি লোক-জনের সমাগম ঘটে।