• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বাকেরগঞ্জে ইউএনওকে মুক্তিযোদ্ধা সংসদের বিদায় সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ১৯, ২০২২, ১০:০৩ পূর্বাহ্ণ
বাকেরগঞ্জে ইউএনওকে মুক্তিযোদ্ধা সংসদের বিদায় সংবর্ধনা

দানিসুর রহমান লিমন-
বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাধবী রায়কে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাধবী রায় বাকেরগঞ্জ থেকে এডিসি পদে পদোন্নতি প্রাপ্ত হয়ে পিরোজপুর জেলায় বদলী হওয়াতে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে মঙ্গলবার (১৯ এপ্রিল) সকাল ১১ টায় এ সংবর্ধনা দেয়া হয়।

উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল কাদের হাওলাদারের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাধবী রায়, সহকারি কমিশনার ভূমি আবুজর মোঃ ইজাজুল হক, অফিসার ইনচার্জ মোঃ আলাউদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আকমল হোসেন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ আরিফুজ্জামান, সহকারি মুক্তিযোদ্ধা কমান্ডার শাহজাহান জোমাদ্দার, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব মোল্লা, আলহাজ্ব কেরামত আলী হাওলাদার প্রমূখ।