• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

মেহেন্দিগঞ্জে ১৯ লাখ টাকা ডাকাতি মামলায় মোশারফ গ্রেফতার।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ১৯, ২০২২, ০৩:৪৮ পূর্বাহ্ণ
মেহেন্দিগঞ্জে ১৯ লাখ টাকা ডাকাতি মামলায় মোশারফ গ্রেফতার।

মেহেন্দিগঞ্জ প্রতিনিধি ঃ মেহেন্দিগঞ্জে ১৯ লাখ টাকা ডাকাতি মামলার মূল আসামি মোশারফ হোসেনকে গ্রেফতার করেছে নৌ-পুলিশ। সূত্রে জানা গেছে, হিজলা উপজেলার কাইসমা বাজার ব্যবসায়ীদের মালামাল ক্রয়ের নগদ ১৯ লাখ ৩৪ হাজার ৫৫০ টাকা নিয়ে একটি ট্রলার বরিশালের উদ্দেশ্যে রওয়ানা দিলে পথিমধ্যে মোশারফ হোসেনের নেতৃত্বে ১৫/২০ জনের ডাকাত দল গজারিয়া নদীতে ধারালো অস্ত্র নিয়ে ট্রলারটি পথরোধ করে ট্রলারে থাকা মাঝি সহ সকলকে মারধর করে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ১৯ লাখ ৩৪ হাজার ৫৫০ টাকা নিয়ে যায়। ডাকাতির সংবাদ পেয়ে কাজীরহাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রলার সহ তাদেরকে উদ্ধার করে কাজীরহাট থানার ডাকাতি মামলা মামলা দায়ের করেন। যাহার মামলা নং-০৩, ৮/৭/২১। এবিষয়ে নৌ-পুলিশের ইন্সপেক্টর ফারুক হোসেন, গণমাধ্যমকে জানান, সোমবার দিবাগত গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে পাতারহাট বন্দরের হাসপাতাল রোড এলাকা থেকে ব্যবসায়ীদের ট্রলারে ডাকাতি মামলার আসামি মোশারফ হোসেন(৫০)কে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে নদীতে ডাকাতি, চুরি,ছিনতাই সহ একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।