• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গলাচিপায় হয়রানি মামলায় দিশেহারা কয়েকটি পরিবার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ২০, ২০২২, ০৮:৫৮ পূর্বাহ্ণ
গলাচিপায় হয়রানি মামলায় দিশেহারা কয়েকটি পরিবার

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ
পটুয়াখালীর গলাচিপায় হয়রানি মামলায় দিশেহারা হয়ে পড়েছে কয়েকটি পরিবার। ঘটনাটি ঘটেছে উপজেলার গোলখালী ইউনিয়নের পূর্ব গোলখালী গ্রামের ৪ নম্বর ওয়ার্ডের তালুকদার বাড়িতে। প্রতিপক্ষরা হয়রানি মামলা দিয়ে পরে মোটা অঙ্কের টাকা দাবি করছে। টাকা দিলে আপসে মামলা তুলে নিবে। কিন্তু টাকা না দিলেই পড়তে হচ্ছে বিপাকে। এমনই অভিযোগ করেছেন জাহাঙ্গীর তালুকদার, বাহাদুর তালুকদার, আমির তালুকদার, মিলন তালুকদার, জসিম তালুকদার। তারা অভিযোগ করেন, আমাদের একই এলাকার আবু তালেব সরদার (৪৫) ও রেখা বেগম (৪৫) বাদি হয়ে পূর্ব শত্রুতার জেরে আমাদের বিরুদ্ধে চাঁদাবাজি, মারামারি, ১০৭ ধারা সহ থানায় সাধারণ ডায়েরী দায়ের করে। আমরা টাকা ও আমাদের পৈত্রিক রেকর্ডীয় জমি তাদেরকে ছেড়ে দিলে তারা আমাদের সাথে আপোষ করে হয়রানি মামলাগুলো তুলে নিবে বলে জানায়। এ বিষয়ে আবুল চৌকিদার জানান, আমার বাপ-দাদার রেকর্ডীয় জমিতে বাদী পক্ষরা ঘর-বাড়ি তৈরি করে বসবাস করছে। এ বিষয়ে কথা বলতে গেলে তারা আমাদের মারধর ও হয়রানি মামলা করে। তিনি আরো জানান, আবু তালেব সরদার আমাদের বিরুদ্ধে ১৩ জনকে আসামী করে গলাচিপা বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি হয়রানিমূলক চাঁদাবাজি মামলা করেন। যার মামলা নম্বর ২২৫/২২। আদালত মামলাটি আমলে নিয়ে পটুয়াখালী পুলিশ ব্যুরোকে ঘটনাস্থল পরিদর্শন করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেন। আবু তালেব সরদার বাদী হয়ে গলাচিপা বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে একটি ১০৭ ধারা মামলা করেন। যার মামলা নম্বর ১৫৫/২২। এছাড়া সে পটুয়াখালী পুলিশ সুপার বরাবরে আমাদের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন। পরে আবু তালেব সরদারের মদদে রেখা বেগমকে দিয়ে আমাদের নামে গলাচিপা থানায় একটি মামলা করেন। আমাদের জায়গা ছেড়ে না দিলে আরো মামলা করবে বলে হুমকি দেয়। এ বিষয়ে জাকির চৌকিদার বলেন, আমি থাকি গলাচিপা। আমি গ্রামের বাড়ি যাই না। কিন্তু ওদের মামলা থেকে আমিও রেহাই পাই নি। আমি আওয়ামী লীগ পরিবারের সন্তান। আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করছি।