চরফ্যাশন প্রতিনিধি:
শশীভূষণ থানার জাহানপুর বকাটে হাসানের নেতৃত্বে 7 থেকে 8 জনের সন্ত্রাসী গ্রুপ একই এলাকার মিজান ও তার ভাতিজা শাহ আলমকে মারধর করে এক লাখ টাকা ছিনতাই করে নিয়ে যায় । গতকাল বুধবার 20 এপ্রিল বিকাল চারটে বেতুয়া সড়কে এই হামলার ঘটনা ঘটে।
জানা যায় মিজান তার ভাতিজা সৌদি আরব যেতে ঢাকার উদ্দেশ্যে বেতুয়া লঞ্চ ঘাট রওনা করে পথের মধ্যে রিকশা থামিয়ে হাসানসহ 7 থেকে 8 জন সন্ত্রাসী তাদেরকে এলোপাতাড়ি মারধর করে টাকাগুলো ছিনতাই করে নিয়ে যায়। জানা গেছে শশীভূষণ থানার জাহানপুর 6 নম্বর ওয়ার্ডের আলমগীর হোসেনের ছেলে হাসান চরফ্যাশনের জৈনিক প্রভাবশালীদের ইন্দনে এলাকা জোর জুলুম অত্যাচার নির্যাতন চালিয়ে যাচ্ছে ।ইতিপূর্বে মিজানের ভাতিজা সোহেল কে মারধর করে এই সন্ত্রাসী হাসান ।এখন শাহআলম যাতে বিদেশ যেতে না পারে সে জন্য তাদেরকে আটকে মারধর করে টাকা ছিনতাই করে নেয়এবং মিজানকে বেধড়ক মারধর করে হাসপাতালে ভর্তি করা হয়েছে