• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

নলছিটিতে আশ্রয়ণ প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ২০, ২০২২, ০৮:৫৯ পূর্বাহ্ণ
নলছিটিতে আশ্রয়ণ প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক

নলছিটি প্রতিনিধি:: ঝালকাঠির নলছিটিতে আজ বুধবার মুজিব শতবর্ষ উপলক্ষ্যে গৃহহীনদের দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ে নির্মাণাধীন গৃহ পরিদর্শন করলেন জেলা প্রশাসক জোহর আলী। তিনি নলছিটি উপজেলার চর উত্তমপুরে মুজিব শতবর্ষ উপলক্ষ্যে নির্মিত ও নির্মাণাধীন গৃহ পরিদর্শন করেন ।তিনি নির্মাণ সামগ্রীর মান ও সম্পন্ন কাজের মান এবং স্থান নির্বাচনের বিষয়ে সন্তোষ প্রকাশ করেন এবং মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ন-২-৩ প্রকল্পের নির্দেশনা মোতাবেক গৃহ নির্মাণ কাজ তদারকি হচ্ছে দেখে তিনি সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন রুম্পা সিকদার, উপজেলা নির্বাহী অফিসার নলছিটি, ঝালকাঠি ,বিজন কৃষ্ণ খরাতী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, নলছিটি, ঝালকাঠি , স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।