• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

সন্দ্বীপে আবারো নৌ রুটে মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ২০, ২০২২, ১০:৫৭ পূর্বাহ্ণ
সন্দ্বীপে আবারো নৌ রুটে  মৃত্যু

মুরাদ হোসাইন, সন্দ্বীপ প্রতিনিধি

চট্টগ্রাম কুমিরা ঘাট হতে বাইশ জন যাত্রী নিয়ে সন্দ্বীপ গুপ্তছড়া ঘাটের উদ্দেশ্যে রওনা হওয়ার পথে সন্দীপ নিকটবর্তী স্থানে মারাত্মক নৌ- দুর্ঘটনা ঘটে।

এই ঘটনায় এখন পর্যন্ত বিশ জনের খোঁজ পাওয়া গিয়েছে। এক জন মৃত্যুবরণ করেছে। বাকি একজনকে এখন পর্যন্ত পাওয়া যাচ্ছে না।

ওই স্পীড বোটের একযাত্রী বলেন, যখন বোট ছাড়া হয়েছিল আবহাওয়া ভালো ছিল, মাঝ পথে আসার পর হালকা আবহাওয়া খারাপ হয় এবং সন্দীপ এর নিকটবর্তী হওয়ার মুহূর্তে আবহাওয়া চরম পর্যায়ে পৌঁছে।

হঠাৎ বিশাল বড় এক ঢেউ এসে স্পিড বোডটিকে দক্ষিনে অনেক দূরে নিয়ে চলে যায়। এরপর ড্রাইভারকে যাত্রীরা বলল, ভাই আমাদেরকে এখানে নামিয়ে দিন, আমরা নেমে চলে যেতে পারবো। ড্রাইভার তাদের কথা না শুনে তাদেরকে বলে যে, আমরা একটু বাহিরে যাই, ওখানে ঢেউ কম আছে। বাইরে গিয়েই বোডটি জেলেদের জালের সাথে আঁটকা পড়ে। তখন আর বোডটি চালানোর উপযোগী ছিল না। ড্রাইভার জাল কাঁটার চেষ্টা করেও ব্যর্থ হয়েছে। এরপর ড্রাইভার কাউকে কিছু না বলেই লাফ দিয়ে নেমে চলে যায় এবং সাঁতার কেটে উপর উঠে যায়। বাকিরাও লাভ দিয়ে যার,-যার মতো করে সাঁতার কেঁটে কোনভাবে উপর উঠে।