মোঃ হুমায়ুন কবির
স্টাফ রিপোর্টার
সাভার উপজেলার তেতুঁলঝোরা ইউনিয়নের হেমায়েতপুরের পদ্মারমোড় একালায় বেপোয়ারা দ্রুত গতির একটি ড্রামট্রাক চাপায় আবু বক্কর সিদ্দিক(২৮) নামের এক পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (২০ এপ্রিল)দুপুরে এ ঘটনা ঘটে।পুলিশ বলছে, দুপুরে পোশাক কারখানায় যাওয়ার পথে পদ্মারমোড় এলাকায় দ্রুত গতির একটি বেপোয়ারা ড্রাম ট্রাক তাকে চাপা দেয়। পরে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেনপরে খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করে। এ ঘটনায় ট্যানারি পুলিশ ফাঁড়ি ড্রামট্রাকটি আটক করলেও চালক পালিয়ে যায়।প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওই ড্রামট্রাকের চালক বেপরোয়াভাবে গাড়ি চালাচ্ছিলেন তাই দুর্ঘটনা ঘটেছে। এসময় আরও বড় দুর্ঘটনা ঘটতো বলে আশঙ্কা করেছেন তারা। এ বিষয়ে ওই গাড়ির এক কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, রাস্তায় গাড়ি চললে তো মানুষ মারা যেতেই পারে তাতে কী করার আছে ।এদিকে সংসারের এক মাত্র উপার্জনকারি ব্যক্তিকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন নিহতের পরিবার। তারা ওই গাড়ি চালকের দৃষ্টান্ত মুলক শাস্তি দাবি করেছেন। নিহত ওই পোশাক শ্রমিকের বাড়ি তেঁতুলঝোড়া ইউনিয়ন এলাকায় বলে জানা গেছে।এ বিষয়ে সাভার মডেল থানার ট্যানারি পুলিশ ফাঁড়ির আইসি জাহিদুল ইসলাম বলেন, ওই ড্রামট্রাকের চালককে আটকের প্রক্রিয়া চলছে।