• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

প্রতিবেশীসহ তিনবেলা আহার ফাউন্ডেশনের মাসব্যাপী ইফতার বিতরণের ১৭ তম দিন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ২০, ২০২২, ০৮:৪৮ পূর্বাহ্ণ
প্রতিবেশীসহ তিনবেলা আহার ফাউন্ডেশনের মাসব্যাপী ইফতার বিতরণের ১৭ তম দিন

মোঃ হুমায়ুন কবির
স্টাফ-রিপোর্টার:

সাভারের ঢাকা -আরিচা মহাসড়কের শিমুল তলা বাসস্ট্যান্ডে নিম্ন আয়ের মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়। ১৯ ই এপ্রিল ২০২২ মঙ্গলবার বিকেলে প্রতিবেশীসহ তিনবেলা আহার ফাউন্ডেশনের উদ্যোগে এই ইফতার বিতরণ করা হয়েছে। সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাভার উপজেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান এবং প্রতিবেশীসহ তিন বেলা আহার ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা মঞ্জরুল আলম রাজীবের নির্দেশনায় ৪০০ শতাধিক পরিবারের মাঝে এ ইফতার বিতরণ করা হয়। ইফতার বিতরণ কার্যক্রম পরিচালনা করেন সাভার সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও প্রতিবেশীসহ তিনবেলা আহার ফাউন্ডেশনের সভাপতি মাজহারুল ইসলাম রুবেল।
এ সময় আরও উপস্থিত ছিলেন প্রতিবেশীসহ তিনবেলা আহার ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান বিদ্যুৎ, সাভার সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি হাজী নুরুল আমিন রানা, সাভার সদর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মনির হোসেন, সাভার সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শরিফ ইসলাম, পৌর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ পাভেল, সাভার সদর ইউনিয়ন আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।