• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বাকেরগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ২০, ২০২২, ১৪:৫০ অপরাহ্ণ
বাকেরগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

বাকোরগঞ্জ প্রতিনিধিঃ
পবিত্র রমজানুল মোবারক উপলক্ষে বরিশালের বাকেরগঞ্জে উপজেলা বিএনপির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ এপ্রিল) বাকেরগঞ্জ বন্দরে উপজেলা বিএনপি কাযালয়ের সম্মুখে ইফতার মাহফিলে বিএনপি, যুবদল ও ছাত্রদলসহ অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আলহাজ্ব হারুন সিকদারের সভাপতিত্বে ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সদস্য ডাঃ শহিদ হাসান, সাবেক ছাত্রনেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান খন্দকার অহিদুল ইসলাম বাদল, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য অধ্যক্ষ মসিউর রহনান মাসুদ, আব্দুস শুকুর বাচ্চু নেগাবান, পৌর বিএনপির সাবেক সভাপতি মতিউর রহমান মোল্লা, বিএনপি নেতা রুহুল আমিন জোমাদ্দার, এড. মজিবুর রহমান মোল্লা, অহিদুল ইসলাম স্বপন শিকদার, লায়ন মোফাজ্জেল জোমাদ্দার, আলাউদ্দিন জজ, হুমায়ুন কবির জলিল মাস্টার, কবির সন্যামত, আলাউদ্দিন মোল্লা, মাহতাব উদ্দিন সানির, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক মিজানুর রহমান মোল্লা, আবুল কালাম শামীম, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন-আহবায়ক কামরুল হুদা সুমন, সাবু হাওলাদার, উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক বশির হাওলাদার, আবির প্রমূখ।

ইফতারের পূর্বে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা এবং দেশ ও জাতির সুখ-সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া-মোনাজাত করা হয়।