• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বাকেরগঞ্জের ইউএনও মাধবী রায়কে ডিপেন্ডেবল ইয়ূথ সোসাইটির বিদায়ী সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ২০, ২০২২, ০৯:১১ পূর্বাহ্ণ
বাকেরগঞ্জের ইউএনও মাধবী রায়কে ডিপেন্ডেবল ইয়ূথ সোসাইটির বিদায়ী সংবর্ধনা

বাকেরগঞ্জ প্রতিনিধি
বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাধবী রায় বাকেরগঞ্জ থেকে এডিসি পদে পদোন্নতি প্রাপ্ত হয়ে পিরোজপুর জেলায় বদলী হওয়াতে ডিপেন্ডেবল ইয়ূথ সোসাইটির পক্ষথেকে বুধবার বেলা ১১ টায় বিদায় সংবর্ধনা দেয়া হয়।

সংগঠনের স্বেচ্ছাসেবিদের প্রতিনিধি দল তার কার্যালয়ে উপস্থিত হয় । এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা দেলোয়ার হোসাইন এবং বাকেরগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল কাদের।

স্বেচ্ছাসেবিরা উপজেলা নির্বাহী অফিসারের সাথে বিদায় বেলায় সংগঠনের চলমান কার্যক্রম নিয়ে কথা বলেন। উপজেলা নির্বাহী অফিসার স্বেচ্ছাসেবি দের কে দিক নির্দেশনা মুলক কথা বলেন এবং সংগঠন টিকে আরো সামনের দিকে এগিয়ে নেবার আহবান জানান। পরে সংগঠনের পক্ষথেকে তার হাতে ক্রেস্ট তুলে দেয় স্বেচ্ছাসেবিরা।