• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

হিজলায় এফ এ আর গ্রুপ দুস্ত নারী-পুরুষের মাঝে শাড়ি বিতরন করে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ২১, ২০২২, ১৪:৪০ অপরাহ্ণ
হিজলায় এফ এ আর গ্রুপ দুস্ত নারী-পুরুষের মাঝে শাড়ি বিতরন করে

হিজলা প্রতিনিধিঃ বরিশালের হিজলা উপজেলায় এফ এ আর গ্রুপের সৌজন্য ঈদ উপলক্ষে উপজেলার প্রতিটা গ্রামে গরীব দুস্ত নারী-পুরুষের মাঝে শাড়ি লুঙ্গি বিতরন করে।জানাযায় এফ এ আর গ্রুপের চেয়ারম্যান হিজলা উপজেলার কৃতি সন্তান আলহাজ আব্দুল কাদের ফারুকের পক্ষে শাড়ি লুঙ্গি বিতরন করেছে এফ এ আর গ্রুপের পরিচালক আলহাজ আবুল খায়ের মানিক ও এফ এ আর গ্রুপের চেয়ারম্যানের ছোট ভাই ব্যারিষ্টার আলহাজ মাসুম খান। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে উপজেলার বিভিন্ন স্থানে আলেম ওলামাদের সঙ্গে নিয়ে এ শাড়ি বিতরন করা হয়।কাসেমুল উলুম ইসলামীয়া মাদরাসার পরিচালক মাওলনা সালাউদ্দিন জানায় প্রতি বছরের ন্যায় এ বছর ঈদ উপলক্ষে উপজেলার ৬ টি ইউনিয়নের প্রতিটা ওর্য়াডে ৫০ পিচ করে শাড়ি দেওয়া হয়েছে।এছাড়াও পার্শ্ববতি থানার বিভিন্ন গ্রামে আগামীকাল গরীব অসহায়দের মাঝে শাড়ি লুঙ্গি দেওয়া হবে।শাড়ী বিতরন কালে আলহাজ ব্যারিষ্টার মাসুম খান বলেন আমরা বেচে থাকলে প্রতি বছর আপনাদের জন্য সাহায্য হাত বাড়াব।এ সময় তিনি সকলে কাছে তার বাবা মায়ের জন্য দোয়া চান।