দানিসুর রহমান লিমন-
পবিত্র রমজানুল মোবারক উপলক্ষে বরিশালের বাকেরগঞ্জে উপজেলা আওয়ামীলীগের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ এপ্রিল) সরকারি বাকেরগঞ্জ কলেজ হলরুমে উপজেলা আওয়ামীলীগের ইফতার মাহফিলে আওয়ামীলীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শামসুল আলম চুন্নুর সভাপতিত্বে ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মেয়র লোকমান হোসেন ডাকুয়া, যুগ্ম-সম্পাদক সৈয়দ মোজাম্মেল, আওয়ামীলীগ নেতা সৈয়দ আনোয়ার হোসেন, হাফিজুল ইসলাম নান্না, পৌর আওয়ামীলীগ সভাপতি মশিউর রহমান জোমাদ্দার, সাধারণ সম্পাদক মাসুদ আকন, জেলা পরিষদ সদস্য নিয়ামত আবদুল্লাহ পলাশ, দুধল ইউপি চেয়ারম্যান গোলাম মোর্শেদ উজ্জ্বল, নলুয়া ইউপি চেয়ারম্যান আসম ফিরোজ আলম খান, গারুড়িয়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব কাইয়ুম খান, রঙ্গশ্রী ইউপি চেয়ারম্যান বশির উদ্দিন সিকদার, পাদ্রীশিবপুর ইউপি পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান বাবু, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক মোখলেসুর রহমান, পৌর যুবলীগ সভাপতি খন্দকার জিয়াউর রহমান রিপন, সাধারণ সম্পাদক আবুল কালাম হাওলাদার, উপজেলা ছাত্রলীগ সভাপতি সাইফুল ইসলাম ডাকুয়া, উপজেলা শ্রমিকলীগ সভাপতি আবুল কালাম ডাকুয়া, পৌর ছাত্রলীগ সভাপতি কাওসার হোসেন, কলেজ ছাত্রলীগ সভাপতি শেখ মিরাজ, সাংগঠনিক সম্পাদক আসাদুল ইসলাম রাজু প্রমূখ।
ইফতারের পূর্বে দেশ ও জাতির সুখ-সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া-মোনাজাত করা হয়।