• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

উজিরপুরে ৬ শত কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ২২, ২০২২, ১১:০৭ পূর্বাহ্ণ
উজিরপুরে ৬ শত কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে ৬০০ জন কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরনের উদ্বোধন করেন বরিশাল-২ আসনের সংসদ সদস্য মোঃ শাহে আলম। গতকাল শুক্রবার সকাল ১০ টায় উপজেলা পরিষদের সভা কক্ষে ২০২১-২২ অর্থ বছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ১/২০২২-২৩ মৌসুমে বিনামূল্যে কৃষকদের মাঝে উফশী আউশ বীজ ও রাসায়নিক সার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিহা তানজিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন বরিশাল-২ আসনের সংসদ সদস্য মোঃ শাহে আলম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস এম জামাল হোসেন, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারি, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ তৌহিদ প্রমুখ। সভায় প্রতিজন কৃষককে ০৫ কেজি আউশ বীজ, ২০ কেজি ডিএপি সার, ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়েছে।