স্টাফ রিপোর্ট :
পটুয়াখালীর দশমিনা উপজেলার চরবোরহানবাসীকে জনগণকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চরবোরহান ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও ওই ইউনিয়নের ইউপি নির্বাচনে নৌকার মনোনয়ন প্রত্যাশী মো. শাহজাহান হাওলাদার। তিনি চরবোরহান ইউনিয়নের সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং সবার সু-স্বাস্থ্য এবং সবার দীর্ঘায়ু কামনা করেন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি জানান,
পবিত্র ঈদুল ফিতর সবার জন্য বয়ে আনুক কল্যাণ, সবার মধ্যে জেগে উঠুক ত্যাগের আদর্শ-মহান আল্লাহর কাছে এই প্রার্থনা করি।’
মাসব্যাপী সিয়ামসাধনার পর বছর ঘুরে আবারও আমাদের মধ্যে ফিরে এলো শান্তি, সাম্য ও সম্প্রীতির সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর।
তিনি বলেন, এ পবিত্র দিন উপলক্ষে আমি গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। শ্রদ্ধা জানাচ্ছি জাতীয় চার নেতার প্রতি।
আমার প্রিয় চরবোরহানসহ বিভিন্ন স্থানে অনেক মানুষই মানবেতর জীবনযাপন করছে। এসব মানুষের কল্যাণে নিজ নিজ অবস্থান থেকে সকলকে সহায়তার হাত বাড়িয়ে দিতে হবে।’
তিনি বলেন, ঈদ আত্মদান ও আত্মত্যাগের মানসিকতা সঞ্চারিত করে, আত্মীয়স্বজন ও পাড়া-প্রতিবেশীর সঙ্গে সুখ-দুঃখ ভাগাভাগি করে নেওয়ার মনোভাব ও সহিষ্ণুতার শিক্ষা দেয়।
আসুন আমরা ভেদাভেদ ভুলে চরবোরহানবাসীর কল্যাণে কাজ করি। আমি আমার ব্যক্তিগত প্রচেষ্টায় চরবোরহানবাসীর কল্যাণে কাজ করার চেষ্টা করছি। আপনার সহযোগিতা নিয়ে চরবোরহানকে এ গিয়ে নিয়ে চাই। আমি আবারও চরবোরহানের জনগণকে জানাচ্ছি পবিত্র ঈদু্ল ফিতরের শুভেচ্ছা। ঈদ মোবারক।