• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

সন্দ্বীপ গুপ্তছড়া ব্রিজে ঝরে গেল আরেকটি প্রাণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ২৩, ২০২২, ০৭:০৫ পূর্বাহ্ণ
সন্দ্বীপ গুপ্তছড়া ব্রিজে ঝরে গেল আরেকটি প্রাণ

মুরাদ হোসাইন, সন্দ্বীপ প্রতিনিধি

চট্টগ্রাম, সন্দ্বীপ উপজেলায় গুপ্তছড়া ঘাটে
পরিবারের সাথে সকাল ১০ টায় চট্টগ্রাম যাচ্ছিলেন মিথিলা দাশ । গুপ্তছড়া কাউন্টার থেকে টিকেট কেঁটে জেটি দিয়ে চট্টগ্রাম যাওয়ার জন্য হাঁটতেছিলো বাচ্চাটিসহ তার পরিবার। জেটির পূর্ব দিক থেকে বেপোয়ারা গতিতে আসা এক ভাড়াটে মোটর সাইকেল ওয়ালা হঠাৎ মেয়েটিকে ধাক্কা দেয়। মেয়েটি মুহূর্তেই জেটিতে লুটিয়ে পরে। এর পরপরই দ্রুত মেয়েটিকে চিকিৎসার জন্য সন্দ্বীপ স্বর্ণদ্বীপ ফাউন্ডেশন হাসপাতালে আনা হলে, কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন।

বিষয়টি সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বশির আহমেদ জিজ্ঞেস করলে তিনি জানান যে, বিষয়টি আমরা জেনেছি এবং হাসপাতালে পুলিশ পাঠাচ্ছি।
ওখানে মোটরসাইকেল ড্রাইভার এবং মৃত ব্যক্তির পরিবার রয়েছে।