• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

উজিরপুরে সোনালী ব্যাংক শাখার ইফতার মাহফিল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ২৩, ২০২২, ১৩:১৭ অপরাহ্ণ
উজিরপুরে সোনালী ব্যাংক শাখার ইফতার মাহফিল

উজিরপুর প্রতিনিধিঃ পবিত্র মাহে রমজান উপলক্ষে বরিশালের উজিরপুরের ব্যবসায়ী, রাজনৈতিক, সাংবাদিক, মুক্তিযোদ্ধাসহ সকল গ্রহকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল (২৩ এপ্রিল) শনিবার বিকালে উজিরপুর বন্দরের সোনালী ব্যাংকের কার্যালয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারি, সোনালী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপক মোঃ হাবিবুর রহমান, মুক্তিযোদ্ধা আক্রাম হোসেন, পৌর আওয়ামীলীগের সভাপতি তাপস রায়, উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক উত্তম কুমার, বন্দর কমিটির সাধারণ সম্পাদক ও উপজেলা শ্রমীকলীগের যুগ্ম-আহব্বায়ক শিপন মোল্লা, প্রেসক্লাবের সভাপতি মহাসিন মিঞা লিটন, সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান রনি প্রমুখ।