• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গৌরনদীতে তথ্য আপা’র উঠান বৈঠক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ২৩, ২০২২, ০৯:২৩ পূর্বাহ্ণ
গৌরনদীতে তথ্য আপা’র উঠান বৈঠক

গৌরনদী প্রতিনিধি

ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে তথ্য আপা প্রকল্পের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের জাতীয় মহিলা সংস্থার বাস্তবায়নে শনিবার বেলা সাড়ে এগারটায় বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের দক্ষিণপশ্চিমপাড়া গ্রামের বেপারী বাড়িতে অনুষ্ঠিত উঠান বৈঠকে উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফুল ইসলাম প্রিন্স, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের হাওলাদার, ইসমাত হোসেন রাসু, জাতীয় মহিলা সংস্থার জেলা কর্মকর্তা মোঃ নুরুজ্জামান। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা তথ্য আপা প্রকল্পের তথ্যসেবা কর্মকর্তা শিল্পী বণিক। উঠান বৈঠকে স্থানীয় অর্ধশতাধিক নারী অংশগ্রহন করেন।