সিলেট জেলা প্রতিনিধিঃ-
বাইয়েনাত হচ্ছে নির্দশন। এক নাম্বার বাইয়েনাত হচ্ছে মোজেজা। কুরআনুল হেকিম রাসুল (সঃ) নবুয়তের মোজেজা।
কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবেন না। আমাদের মূল টার্গেটই জান্নাত।
পৃথিবীতে মানুষ জান্নাত থেকে এসেছে আবার মানুষ সেই জান্নাতে ফিরে যাবে। কুরআন হলো হেদায়াতের কিতাব আর
এই কিতাবকে আল্লাহতালা রমজানে কুরআন নাযিল করেছেন, অন্যদিকে রমজানে সিয়াম সাধনাও ফরজ করে দিয়েছেন। এই কুরআন হচ্ছে মানবজাতির জন্য পথনির্দেশনা। দুনিয়ায় শান্তি এবং আখেরাতের মুক্তির জন্য মহান আল্লাহতালার বিধান আল কুরআন ও বিশ্বনবী হজরত (সঃ) আদর্শ অনুসরণ ছাড়া মুক্তির কোন পথ নেই।
কথা গুলো বলেছেন, কুরআনুল কারিমের বিশিষ্ট মুফাসসির, বিশিষ্ট আলেমে দ্বীন সিলেটের কানাইঘাট ঝিঙ্গাবাড়ী ফাজিল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা হাফিজুর রহমান গতকাল (২৩ এপ্রিল শনিবার) বিশ্বনাথের খাজাঞ্চী ইউনিয়নের নভাগ পুরানবাড়ী যুক্তরাজ্য প্রবাসী আলহাজ্ব মোশাররফ হোসেন চৌধুরী ও যুক্তরাজ্য প্রবাসী ইমরান হোসেন চৌধুরী’র উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যকালে উপরোক্ত
কথাগুলো তিনি ব্যক্ত করেন।
ইফতার ও দোয়ার মাহফিলটি যুক্তরাজ্য প্রবাসী মোশাররফ হোসেন চৌধুরী’র সভাপতিত্বে এবং হাফিজ মাওলানা আতাউল করিম ও আজহার আহমদ তারেকের যৌথ সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা লোকমান আহমদ,
লালাবাজার ইউনিয়ন পরিষদের সাবেক দুই বারের চেয়ারম্যান খায়রুল আফিয়ান চৌধুরী, দক্ষিণ সুরমা মোল্লার গাঁও ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান মামুন খাঁন, খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নিজাম উদ্দিন সিদ্দিকী, ছাত্র শিবির সিলেট মহানগর শাখার সভাপতি আব্দুল্লাহ আল ফারুক,
কামালবাজার ফাজিল মাদরাসার ভাইসপ্রিন্সিপাল মাওলানা আব্দুস সালাম
সালেহী, সমাজসেবক মোঃ তৈয়বুর রহমান, যুক্তরাজ্য প্রবাসী আবুল চৌধুরী,
যুক্তরাজ্য প্রবাসী এমরান আহমদ চৌধুরী, সমাজসেবক সুরুজ খাঁন, বিশ্বনাথ সাংবাদিক ক্লাবের আহবায়ক
মোঃ শাহিন উদ্দিন, সমাজসেবক ও সংগঠক আনোয়ার হোসেন,
কামাল বাজার ফাজিল মাদরাসার সহকারি শিক্ষক আব্দুল মজিদ বি এস সি, সমাজসেবক আহবাব চৌধুরী, দেলোওয়ার চৌধুরী ও নবেল মাহমুদ চৌধুরী প্রমুখ।
প্রোগ্রাম শুরুতেই কুরআন থেকে তেলাওয়াত করেন, হাফিজ নাঈম আহমদ।