• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ঘূর্ণিঝড়ে নিহত ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সহায়তা প্রদান করেন সাংসদ পংকজ নাথ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ২৪, ২০২২, ১১:৪৩ পূর্বাহ্ণ
ঘূর্ণিঝড়ে নিহত ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সহায়তা প্রদান করেন সাংসদ পংকজ নাথ

সঞ্জয় গুহ, মেহেন্দিগঞ্জঃ গত ২০ এপ্রিল আকস্মিকভাবে বয়ে যাওয়া ঘূর্ণিঝড়ে মেহেন্দিগঞ্জ উপজেলার আলিমাবাদ ইউনিয়নে ঘর চাঁপা পরে নিহত পরিবার ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে মানবিক সহায়তা প্রদান করেন বরিশাল-৪ আসনের সংসদ সদস্য মানবিক নেতা পংকজ নাথ। আজ রবিবার দুপুরে আলিমাবাদ ইউনিয়নে পৌঁছে ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজ খবর নেয় এবং নিহতদের বিদেহী আত্মার শান্তি কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নুরুননবী, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও ভাইস চেয়ারম্যান খোরশেদ আলম ভুলু, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রবিউল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মুজাহিদুল ইসলাম, ইউপি চেয়ারম্যান শেখ শহিদুল ইসলাম, ইউপি চেয়ারম্যান সামছুল বারী মনির, ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদ মোল্লা, ইউপি চেয়ারম্যান আবদুল কাদের ফরাজি, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক সুমন ফরাজি, হাবিবুর রহমান খোকন, সাবেক কাউন্সিলর ওমর ফারুক সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।