• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গোপালগঞ্জ টেলিভিশন জার্নালিষ্ট অ্যাশোসিয়েশনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ২৪, ২০২২, ১১:৫১ পূর্বাহ্ণ
গোপালগঞ্জ টেলিভিশন জার্নালিষ্ট অ্যাশোসিয়েশনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : পবিত্র রমজান উপলক্ষে গোপালগঞ্জ টেলিভিশন জার্নালিষ্ট অ্যাশোসিয়েশনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় স্থানীয় পিঠা গার্ডেন রেষ্টুরেন্টের হল রুমে আয়োজিত এ ইফতার মাহফিলে গোপালগঞ্জ টেলিভিশন জার্নালিষ্ট অ্যাশোসিয়েশনের সভাপতি মোজাম্মেল হোসেন মুন্না, সাধারন সম্পাদক রাজীব আহম্মেদ রাজু, যুগ্ম সাধারন সম্পাদক বাদল সাহাসহ জেলায় কর্মরত ইলেক্ট্রেনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এ আগে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। #