• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বাকেরগঞ্জের পাদ্রীশিবপুরে সরকারি রেকর্ডিয় রাস্তায় ঢালাই পিলার তুলে চাঁদা দাবি, হাজারো মানুষের চলাচলে বাঁধা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ২৪, ২০২২, ১৫:২৩ অপরাহ্ণ
বাকেরগঞ্জের পাদ্রীশিবপুরে সরকারি রেকর্ডিয় রাস্তায় ঢালাই পিলার তুলে চাঁদা দাবি, হাজারো মানুষের চলাচলে বাঁধা

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধিঃ
বাকেরগঞ্জের পাদ্রীশিবপুরে সরকারি রেকর্ডিয় রাস্তার দুই পাশে ইট-সিমেন্ট-বালুর ঢালাই পিলার তুলে চাঁদা দাবির অভিযোগ পাওয়া গেছে। আর এতে করে ওই রাস্তা দিয়ে চলাচলে হাজার মানুষ বাঁধার সম্মুখীন হচ্ছেন। এ ঘটনায় এলাকাবাসীর পক্ষে মোঃ জিয়াউল হোসাইন বাদি হয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সুত্রে জানা যায়, উপজেলার পাদ্রীশিবপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের একটি সরকারি আরসিসি ঢালাইকৃত রাস্তা থেকে প্রতিদিন সহস্রাধিক মানুষ বাজারে ও ইউনিয়নে যাতায়াত করেন। একই এলাকার মৃত শাহজাহান হাওলাদারের পুত্র সোহাগ হাওলাদার, মৃত জবান খলিফার পুত্র টুকু খলিফা ও মৃত মোতাহার খলিফার পুত্র হালিম খলিফা শনিবার (২৩ এপ্রিল) দুপুর সাড়ে ১২ টার সময় ইট, সিমেন্ট ও বালু মিশিয়ে ওই রাস্তাটির দুই পাশে পিলার তুলে দেয়। এতে করে এলাকার মানুষের চলাচলের জন্য রিক্সা-ভ্যান ও এ্যাম্বুলেন্স এবং ফায়ার সার্ভিসের গাড়ি ঢোকার রাস্তা বন্ধ করে দেয়। এমনকি তাদের ব্যক্তিগত প্রাইভেট কার নিয়েও তারা বাড়িতে যেতে পারছেন না।

সরকারি রেকর্ডিয় রাস্তায় পিলার তুলে চলাচলে বাঁধা প্রদানের বিষয়ে জানতে চাইলে সোহাগ হাওলাদার, টুকু খলিফা ও হালিম খলিফা তার নিকট নগদ অর্থ দাবি করে পিলার তুলে নিতে অপারগতা প্রকাশ করে। অভিযোগকারী জিয়াউল হোসাইন এ বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের দাবি জানিয়েছেন।

বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ আলাউদ্দিন মিলন লিখিত অভিযোগ দেয়ার বিষয়ে সত্যতা স্বীকার করে বলেন, তদন্ত করে দেখা হচ্ছে। সত্যতা পেলে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।