• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

১৩ হাজার অসহায় মানুষের মাঝে ভিজিএফ চাল বিতরণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ২৪, ২০২২, ১১:৪৪ পূর্বাহ্ণ
১৩ হাজার অসহায় মানুষের মাঝে ভিজিএফ চাল বিতরণ

উজিরপুর প্রতিনিধিঃ মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল হতে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে
বরিশালের উজিরপুরে পৌরসভাসহ ৮ টি ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে। গতকাল রবিবার সকাল ১০টায় প্রথমে পৌরসভার সরকারী ডব্লিউ বি ইউনিয়ন ইনস্টিটিউশন মাধ্যমিক বিদ্যালয়ের সভা কক্ষে
অসহায়দের মাঝে ভিজিএফ চাল বিতরণের উদ্বোধন করেন বরিশাল-২ আসনের সংসদ সদস্য মোঃ শাহে আলম। এসময় পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন বেপারি সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিয়া তানজিন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস এম জামাল হোসেন, পৌর আওয়ামীলীগের সভাপতি তাপস রায়, যুবলীগের সাধারণ সম্পাদক ও প্যানেল মেয়র হেমায়েত উদ্দিন প্রমুখ।
পৌরসভায় ১৫৪০ জন, সাতলায় ১৬৮৮ জন, হারতা ১৪৩৪ জন, জল্লা ১৫২৪ জন, ওটরা ১৫৬৪জন, শোলক ১৭৩৩জন, বড়াকোঠা ১৬৩০জন, বামরাইল ১৭২১ জন, শিকারপুর ১০২৭ জনের মাঝে ১০ কেজি করে ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে।