• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গৌরনদী উপজেলা প্রশাসনের ইফতার মাহফিল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ২৫, ২০২২, ০৬:০০ পূর্বাহ্ণ
গৌরনদী উপজেলা প্রশাসনের ইফতার মাহফিল

গৌরনদী প্রতিনিধি \
পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে বরিশালের গৌরনদী উপজেলা প্রশাসনের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার উপজেলার শহীদ সুকান্ত বাবু হলরুমে উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী। বিশেষ অতিথি ছিলেন পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ হারিছুর রহমান, সহকারী কমিশনার আরিফুল ইসলাম প্রিন্স, কৃষি কর্মকর্তা মোঃ মামুনুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এইচএম জয়নাল আবেদীন, ভাইস চেয়ারম্যান আলহাজ্ব নুরুজ্জামান ফরহাদ মুন্সী, জিনিয়া আফরোজ হেলেন, গৌরনদী মডেল থানার ওসি মোঃ আফজাল হোসেন। ইফতার মাহফিলে উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক, মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।