• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

সরকারি আইনে জরিমানা, মানবিকতারও পরিচয় দিলেন ইউএনও

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ২৫, ২০২২, ১৪:০৩ অপরাহ্ণ
সরকারি আইনে জরিমানা, মানবিকতারও পরিচয় দিলেন ইউএনও

লালমোহন প্রতিনিধিঃ
ভোলার লালমোহনের তেঁতুলিয়া নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার অপরাধে ৬ জেলেকে ৬ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত। সোমবার সকালে উপজেলার পশ্চিম চর উমেদ ইউনিয়ন গজারিয়া খালগোড়া এলাকা থেকে তাদের আটক করে মৎস্য অফিস। পরে আইন অনুযায়ী আটককৃত প্রত্যেক জেলেকে ১ হাজার টাকা করে জরিমানা করলেও তাদেরকে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহারের ত্রাণ সামগ্রী প্রদান করেন ইউএনও পল্লব কুমার হাজরা। একইসাথে সরকারি আইন মেনে চলাসহ জেলেদের বিভিন্ন সচেতনতামূলক পরামর্শও প্রদান করেন তিনি। ইউএনওর এমন কর্মকাণ্ডকে মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত বলে মনে করছেন উপস্থিত জনগণ।
ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল; ১০ কেজি চাল, ডাল ১ কেজি, তৈল আধা লিটার, লবন ১ কেজি ও আলু ২ কেজি।
এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমেদ, মেরিন ফিশারিজ অফিসার তানভীর আহমেদসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।