গৌরনদী প্রতিনিধি \ সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় ভর্তূকি মূল্যের কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে।
সোমবার বিকেলে উপজেলা চত্বরে বিতরণের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী ও উপজেলা নির্বাহী অফিসার বিপিন বিশ্বাস। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মামুনুর রহমান, পল্লী সঞ্চয় ব্যাংক উপজেলা শাখার ম্যানেজার মোঃ জাহাঙ্গীর আলম সহ অন্যান্যরা। শেষে উপজেলার পূর্ব হোসনাবাদ গ্রামের কৃষক দুলাল বেপারী ও বাকাই গ্রামের জাহাঙ্গীর আলমের হাতে ভর্তূকি মূল্যের কম্বাইন্ড হারভেস্টার মেশিনের চাবি তুলে দেয়া হয়।