• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

নলছিটিতে আ.লীগের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ২৫, ২০২২, ১৩:৫৮ অপরাহ্ণ
নলছিটিতে আ.লীগের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল

নলছিটি প্রতিনিধি::
ঝালকাঠির নলছিটিতে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় নলছিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ ইফতারের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. তছলিম উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র সাবেক শিল্পমন্ত্রী ঝালকাঠি-২ (সদর-নলছিটি) আসনের সংসদ সদস্য আলহাজ্ব আমির হোসেন আমু।

ইফতার পূর্ব আলোচনা সভায় আলোচক ছিলেন দলটির জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাড. খান সাইফুল্লাহ পনির। আলোচনা শেষে দেশ জাতি ও মানুষের কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়।

এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. সিদ্দিকুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুম্পা সিকদার, পৌর মেয়র আ. ওয়াহেদ খান, পৌর আওয়ামী লীগের সভাপতি ডা. এসকেন্দার আলি খানসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিকলীগসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।