• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশ প্রিমিয়ার লীগ রাকিবের জোড়া গোলে মুক্তিযোদ্ধাকে ৪-৩ গোলে পরাজিত করেছে ঢাকা আবাহনী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ২৫, ২০২২, ১৪:০০ অপরাহ্ণ
বাংলাদেশ প্রিমিয়ার লীগ  রাকিবের জোড়া গোলে মুক্তিযোদ্ধাকে ৪-৩ গোলে পরাজিত করেছে ঢাকা আবাহনী

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবলে গোপালগঞ্জ ভেন্যূতে রাকিব হোসেনের জোড়া গোলে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে ৪-৩ গোলে পরাজিত করে পয়েন্ট টেবিলের ২য় স্থানে উঠে এসেছে ঢাকা আবাহনী লিমিটেড।

আজ সোমবার (২৫ এপ্রিল) বিকাল সাড়ে ৩টায় গোপালগঞ্জ শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে শক্তিশালী ঢাকা আবাহনীর মুখোমুখি হয় মুক্তিযোদ্ধা।

খেলার প্রথমার্ধের শুরুতেই আক্রমনাত্মক খেলা শুরু করে দুই দল। ৩৪ মিনিটে পেনাল্টিতে জাপানী ৯ নং জার্সিধারী খেলোয়াড় টেটসুয়াকী মিসাওয়ার গোলে এগিয়ে যায় মুক্তিযোদ্ধা। কিন্তু আর কোন গোল না হওয়ায় ১-০ গোলে বিরতিতে যায় মুক্তিযোদ্ধা।

খেলার দ্বিতীয়ার্ধে গোলের জন্য মরিয়া হলে খেলতে থাকে আবাহনী। কিন্তু খেলার ৫০ মিনিটে ৮ নং জার্সিধারী খেলোয়াড় সোমা ওটানীর গোলে ২-০ গোলে এগিয়ে যায় মুক্তিযোদ্ধা।

এরপর আক্রমণাত্মক খেলা শুরু করে আবাহনী। ৬৫ মিনিটে ১২নং জার্সিধারী থেলোয়াড় ড্যানিয়েল কলিনড্রেসের গোলে ব্যবধান কমায় আবাহনী। এক মিনিট পর ৬৬ মিনিটে ১১ নং জার্সিধারী খেলোয়াড় রাকিব হোসেনের গোলে সমতায় আসে আবাহনী। ৭৫ মিনিটে ৮০ নং জার্সিধারী খেলোয়াড় রাফায়েল আগাস্টোর গোলে ৩-২ গোলে এগিয়ে যায় আবাহনী। ৮০ মিনেটে ১১ নং জার্সিধারী খেলোয়াড় রাকিব হোসেনের জোড়া গোলে ৪-২ গোলে এগিয়ে যায় আবাহনী।

তবে খেলার শেষ মূহূর্তের অতিরিক্ত সময়ে পেনাল্টিতে জাপানী ৯ নং জার্সিধারী খেলোয়াড় টেটসুয়াকী মিসাওয়ার জোড়া গোলে ব্যবধান কমালেও ৪-৩ গোলের পরাজয় নিয়ে মাঠ ছাড়ে মুক্তিযোদ্ধা।

১২ মাচে ৭ জয়, ৪ ড্র ও ১ পারাজয়ে ২৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ২য় স্থানে উঠে এসেছে ঢাকা আবাহনী আর ১২ খেলায় ২ জয়ের বিপরীতে ১ ড্র ও ৯ পরাজয়ে ৭ পয়েন্ট নিয়ে টেবিলের তলানীতে রয়েছে মুক্তিযোদ্ধা।#