• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

মেহেন্দিগঞ্জে জেলেদের মাঝে গরু বিতরণ করেন মানবিক নেতা পংকজ নাথ এমপি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ২৫, ২০২২, ০৬:৫৯ পূর্বাহ্ণ
মেহেন্দিগঞ্জে জেলেদের মাঝে গরু বিতরণ করেন মানবিক নেতা পংকজ নাথ এমপি

সঞ্জয় গুহ, মেহেন্দিগঞ্জ
“জাটকা মাছ রক্ষা পেলে-সারা বছর ইলিশ মেলে” এই শ্লোগানকে সামনে রেখে আজ সোমবার দুপুরে মেহেন্দিগঞ্জ উপজেলা চত্বরে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় নির্বাচিত জেলেদের মাঝে ১৫ টি গরু বিতরণ করেন বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পংকজ নাথ। এসময় উপস্থিত ছিলেন, ইলিশ সম্পদ উন্নয়ন প্রকল্পের (পিডি) মোঃ জিয়া হায়দার চৌধুরী, বরিশাল বিভাগীয় উপ-পরিচালক মোঃ আনিছুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নুরুননবী, সহকারী পুলিশ সুপার (সার্কেল) মোঃ বাবুল আক্তার, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ কামাল হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মুজাহিদুল ইসলাম, ইউপি চেয়ারম্যান বাহাউদ্দীন ঢালী, ইউপি চেয়ারম্যান আবদুল কাদের ফরাজি, ইউপি চেয়ারম্যান কাজী শহীদুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আবদুল জলিল, ইউপি মনির হাওলাদার, ইউপি চেয়ারম্যান শেখ শহিদুল ইসলাম, ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদ মোল্লা সহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।