• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

আগৈলঝাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ২৬, ২০২২, ০৯:৩৩ পূর্বাহ্ণ
আগৈলঝাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

গৌরনদী প্রতিনিধি
বরিশালের আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের বড় বাশাইল গ্রামে পানিতে ডুবে আবির হালদার (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত আবির ওই গ্রামের কমলেশ হালদারের পুত্র।
স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে খেলতে গিয়ে পরিবারের সবার অজান্তে বাড়ির পাশের পুকুরে পরে যায় আবির। পরিবারের সদস্যরা অনেক খোজাখুঁজির পর বাড়ির পাশের পুকুর থেকে আবিরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষনা করেন। আগৈলঝাড়া স্বাস্থ্য কমপ্লেক্সের ডাঃ তরিকুল ইসলাম জানান, হাসপাতালে আনার আগেই পানিতে ডুবে শিশুটির মৃত্যু হয়েছে।