নিজস্ব প্রতিবেদক ঃ ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্রস বাংলাদেশ বরিশাল জেলার আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বরিশাল ক্লাব রোড ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্রস বরিশাল জেলা কার্যালয় বরিশাল জেলা সভাপতি প্রকৌশলী মোঃ হারুন অর রশিদ সভাপতিত্বে অনুষ্ঠিত হয় । এতে প্রধান অতিথি ছিলেন ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্রস কেন্দ্রিয় সহ সভাপতি প্রকৌশলী মিজানুর রহমান। বিশেষ অথিতির মধ্যে ছিলেন কেন্দ্রিয় সহ সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী মাহাবুবুর রহমান শামিম,সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক প্রকৌশলী মোঃ হানিফ ও নির্বাহী সদস্য মোঃ রুহুল আমিন হাওলাদার সহ বরিশাল ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্রস সদস্যরা।