• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

রোমে বাংকার ব্যবসায়ী সমিতি’র ইফতার ও দোয়া মাহফিলে মুসলিম উম্মার শান্তি কামনা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ২৬, ২০২২, ১৬:২৯ অপরাহ্ণ
রোমে বাংকার ব্যবসায়ী  সমিতি’র ইফতার ও দোয়া মাহফিলে মুসলিম উম্মার শান্তি কামনা

ইতালি প্রতিনিধিঃ
প্রতি বছরের ন্যায় বিপুল সংখ্যক মুসুল্লিদের নিয়ে প্রবাসী বাংলাদেশীদের প্রথম বাংকার সমিতি বাংলাদেশ বাংকার ব্যবসায়ী সমিতি ইতালি ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে।ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর ও হেড অব চেন্সারী জসিম উদ্দিন। ইফতার পূর্বক সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংকার ব্যবসায়ী সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম শাহেদ। ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহ আলমের পরিচালনায় সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সহ সভাপতি মিয়া এমডি আব্দুল, ১নং সহ সভাপতি শাহজাহান পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক সুজন হাওলাদার, কোষাধ্যক্ষ কামরুল হাসান,উপদেষ্টা হাফিজুর রহমান, সেলিম খান,মোঃ ফিরোজ,সহ সাংগঠনিক সম্পাদক রিয়াজ ভূইয়া,শেখ শহিদ,সহ সভাপতি নাসির হোসাইন,জাকির হোসাইন,প্রচার সম্পাদক মজিবুর রহমান মিটু,সহ প্রচার সম্পাদক রজন হাওলাদার, সহ সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ, জুয়েল মৃধা,সহ সাধারণ সম্পাদক এনায়েত সিকদার,সহ সভাপতি নূর আহমেদ, সহ সাধারন সম্পাদক জুয়েল হাওলাদার সহ আরো অনেকে।এ সময় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শেষে মুসলিম উম্মার শান্তি কামনা করা হয়।