ইতালি প্রতিনিধিঃ ইতালি আওয়ামী লীগ কাতানিয়া শাখার আয়োজনে ১৭ এপ্রিল মুজিব নগর দিবস ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইফতার পূর্বক দোয়া ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন কাতানিয়া আওয়ামী লীগের সভাপতি মোল্লা সেলিম। কাতানিয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নওয়াব সৌজন্য র পরিচালনায় ভিডিও কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইতালী আওয়ামী লীগের সভাপতি হাজী মো: ইদ্রিস ফরাজী। ভিডিও কনফারেন্সে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইতালী আওয়ামী লীগের সাধারন সম্পাদক হাসান ইকবাল। এ সময় ইতালি আওয়ামী লীগের নেতৃবৃন্দ ভিডিও কনফারেন্সে যুক্ত হয়। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন কাতানিয়া আওয়ামী লীগের সহ সভাপতি ইয়াসিন পালোয়ান, হাবিব দেওয়ান, ফারুক তালুকদার, তথ্য প্রযুক্তি সম্পাদক জামাল হোসেন, ১ন সদস্য খান বাবুল, সদস্য আবু সাঈদ, সদস হুমায়ুন কবির, সদস্য সোরাব সৈয়াল, সদস্য কামাল হোসেন, সদস্য লালমিয়া, কাতানিয়া আওয়ামী লীগের আরো নেত্রীবৃন্দ। আরো উপস্থিত ছিলো যুবলীগ নেতা কবির বেপারী , তুহীন খান, রাকিব হাসান, রাব্বী, সফিক সহ যুবলীগের নেত্রীবৃন্দ।