গৌরনদী প্রতিনিধি \ বরিশালের গৌরনদী উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার গৌরনদী সরকারী পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ইফতার মাহফিলে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এইচএম জয়নাল আবেদীনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস। বিশেষ অতিথি ছিলেন বরিশালের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শাহজাহান মিয়া, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গৌরনদী উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, আগৈলঝাড়া উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, গৌরনদী পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ হারিছুর রহমান, আগৈলঝাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ মোঃ লিটন সেরনিয়াবাত, ভাইস চেয়ারম্যান আলহাজ্ব নুরুজ্জামান ফরহাদ মুন্সী, জিনিয়া আফরোজ হেলেন। ইফতার মাহফিলে আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ সরকারী কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শেষে দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।