• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গৌরনদীতে ভোক্তা সংরক্ষন আইনে অর্থদন্ড

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ২৬, ২০২২, ২২:০৮ অপরাহ্ণ
গৌরনদীতে ভোক্তা সংরক্ষন আইনে অর্থদন্ড

গৌরনদী প্রতিনিধি \ অতিরিক্ত দামে ভোজ্য তৈল বিক্রির দায়ে ভোক্তা সংরক্ষণ আইনে তিন মামলায় তের হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে।
মঙ্গলবার রাতে বরিশালের গৌরনদী উপজেলার টরকী বন্দরে অভিযান চালিয়ে তিন ব্যবসায়ীকে এ অর্থদন্ড প্রদান করা হয়। অভিযান পরিচালনা করেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস। এসময় উপস্থিত ছিলেন গৌরনদী মডেল থানার উপ-পরিদর্শক কেএম আব্দুল হক সহ অন্যান্যরা।