• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ইতালি যুবলীগের ইফতার ও দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ২৭, ২০২২, ০৮:০০ পূর্বাহ্ণ
ইতালি যুবলীগের ইফতার ও দোয়া মাহফিল

ইতালি প্রতিনিধি

ইতালির রোমে ইতালি যুবলীগের আয়োজনে প্রতি বছরের ন্যায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোমের মসজিদ এ মক্কিতে আয়োজিত এই ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন ইতালি আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হাবীব চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ইতালি আওয়ামী লীগের সাধারন সম্পাদক হাসান ইকবাল ।

এ সময় ইতালি আওয়ামী যুবলীগের সিনিয়র নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।ইফতার ও দোয়া মাহফিলে ১৫ আগষ্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের নিহত সকলের রুহের মাগফিরাত কামনা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরস,সাধারন সম্পাদক মাইনুল হাসান নিখিলের দীর্ঘায়ু কামনা করা হয়।

এ সময় যুবলীগের প্রতিষ্ঠাতা শহীদ শেখ ফজলুল হক মনির রুহের মাগফিরাত কামনা করা হয়। পাচঁ শতাধিক ধর্মপ্রাণ প্রবাসী মুসুল্লিরা উপস্থিত ছিলেন।