• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বাকেরগঞ্জে ১৪ টি ইউনিয়ন ও পৌরসভায় ইউনিয়ন জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ২৭, ২০২২, ১৬:০৭ অপরাহ্ণ
বাকেরগঞ্জে ১৪ টি ইউনিয়ন ও পৌরসভায় ইউনিয়ন জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল

বাকোরগঞ্জ (বরিশাল) প্রতিনিধিঃ
পবিত্র রমজানুল মোবারক উপলক্ষে বরিশালের বাকেরগঞ্জে উপজেলার ১৪ টি ইউনিয়ন ও পৌরসভা জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৭ এপ্রিল) একই দিনে উপজেলার ১৪ ইউনিয়ন ও পৌরসভার সদর রোড, কাঠেরপুল ও রতনা আমিন মহিলা কলেজ সংলগ্ন চৌমাথা দলীয় কার্যালয়ে ইফতারের আয়োজন করা হয়। বেগম নাসরিন জাহান রতনা এমপির অর্থায়নে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রতিটি ইউনিয়ন জাতীয় পার্টি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ইফতারের পূবে ভিডিও কনফারেন্সে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য বেগম নাসরিন জাহান রতনা এমপি নেতা-কর্মীদের উদ্দেশ্যে বক্তব্যে বলেন, রমজান মাস সিয়াম সাধনার মাস। আমাদের সকলের উচিত হিংসা ও ভেদাভেদ ভুলে শান্তির পক্ষে কাজ করা। তিনি সকলকে ঐক্যবদ্ধভাবে দেশের উন্নয়নে কাজ করার আহবান জানান।

ইফতারের পূর্বে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এমপির দীর্ঘায়ু কামনা এবং দেশ ও জাতির সুখ-সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া-মোনাজাত করা হয়।