উজিরপুর প্রতিনিধিঃ উজিরপুর পৌরসভার উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে পৌরসভার অস্থায়ী কার্যালয়ে পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন বেপারির সভাপতিত্বে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা সংসদ সদস্য রুবিনা আক্তার মীরা, কেন্দ্রীয় আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য আনিসুর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ওয়াদুদ সরদার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস এম জামাল হোসেন, ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু, ওসি আলী আর্শাদ, উপজেলা শ্রমিকলীগের যুগ্ম-আহব্বায়ক শিপন মোল্লা, পৌর সচিব মোঃ ফারুক হোসেন, প্যানেল মেয়র হেমায়েত উদ্দিন, রিপন মোল্লাসহ সকল কাউন্সিলরবৃন্দ। এসময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতা, সাহানা আব্দুলহ সহ সকলের রুহের মাগফেরাত কামনা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আলহাজ্ব আবুল হাসনাত আব্দুল্লাহ দীর্ঘায়ু কামনা করে দোয়া মোনাজাত করা হয়েছে।ইফতার মাহফিল দোয়া মোনাজাত পরিচালনা করেন আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নুরুল হক আজহারী।