• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গলাচিপা পৌরসভায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার ভিজিএফ’র চাল বিতরণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ২৭, ২০২২, ১৭:০৫ অপরাহ্ণ
গলাচিপা পৌরসভায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার ভিজিএফ’র চাল বিতরণ

তারিখঃ ২৭ এপ্রিল ২০২২

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ
পটুয়াখালী গলাচিপা পৌরসভায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দূর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় হতে প্রাপ্ত অসহায় ও হত-দরিদ্র মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে ১০ কেজি করে ভিজিএফ এর চাল সুষ্ঠু ও সুন্দরভাবে বিতরণ করা হয়েছে। বুধবার (২৭ এপ্রিল) সকালে পৌরসভা কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৪ হাজার ৬ শত ২১ জন অসহায় ও হত-দরিদ্র পরিবারের মাঝে ওই চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন ১১৩ পটুয়াখালী-৩ গলাচিপা-দশমিনা আসনের জাতীয় সংসদ সদস্য এস.এম শাহজাদা (এমপি)। এসময় গলাচিপা পৌরসভার মেয়র আহসানুল হক তুহিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্যাক অফিসার দ্বিপ শিখা রানী, পৌরসভার প্রকৌশলী অলক বণিক, প্যানেল মেয়ার সুশীল চন্দ্র বিশ্বাস, কাউন্সিলর আঁখি হাওলাদারসহ সকল কাউন্সিলরবৃন্দ।