• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গৌরনদীতে ভিজিএফ’র চাল বিতরণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ২৮, ২০২২, ১১:৪২ পূর্বাহ্ণ
গৌরনদীতে ভিজিএফ’র চাল বিতরণ

গৌরনদী প্রতিনিধি \ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নের ১৩৬২ জন দুঃস্থ পরিবারের মাঝে ১০ কেজি হারে বিশেষ ভিজিএফ কর্মসূচীর চাল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে চাল বিতরনের উদ্বোধণ করেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত মাহিলাড়া ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু। এসময় উপস্থিত ছিলেন ট্যাগ অফিসার মোঃ আবুল বাসার রাঢ়ী, ইউপি সচিব সৌরভ ভট্টাচার্জ সহ ইউপি সদস্য-সদস্যরা উপস্থিত ছিলেন।