• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

রোমে দোহার ঐক্য পরিষদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ২৮, ২০২২, ০৮:৫২ পূর্বাহ্ণ
রোমে দোহার ঐক্য পরিষদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ইতালি প্রতিনিধিঃ
মহান রাব্বুল আলামীনের সন্তুস্টির আশায় পবিত্র রমজানের রোজাদার মুসল্লীদের খেদমতে প্রতি বছরের মতো এবারও ইফতার ও দোয়া মোনাজাতের আয়োজন করেছে, দোহার ঐক্য পরিষদ রোম ইতালি। সংগঠনের সভাপতি আলমগীর হোসেন, সম্পাদক নজরুল ইসলাম খানের আমন্ত্রণে উপদেষ্টা পরিষদ মোহাম্মদ শহীদ দুররানী, মুস্তাক ভূঁইয়া, জাহাঙ্গীর ভূঁইয়া, শাহজাহান কাজী, সোহেল মাঝি, জনি মোল্লা, শাহিন, নাসির উদ্দিন, মজিবর,বায়তুন নুর জামে মসজিদের উপদেষ্টা পরিষদের নির্বাহী কমিটির সদস্যসহ সাধারণ মুসলমান গন।
আয়োজিত ইফতার ও দোয়া মোনাজাতে দোহার ঐক্য পরিষদ রোম ইতালীর প্রতিষ্ঠাতা সভাপতি হামিদুর রহমান বুলেট এর সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হয এ ইফতার মাহফিল । শেষে হাফেজ মাওলানা শাহীন মাগরিবের পুর্বে ইফতারকে সামনে রেখে, রোজা ভাঙার আগে মহান রাব্বুল আল আমিনের কাছে ক্ষমা প্রার্থনা করেন এবং ইফতার করেন ও মাগরিবের নামাজ আদায় করেন।