• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

সিটি প্রেসক্লাব রংপুরের আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্টিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ২৮, ২০২২, ১৬:৫৫ অপরাহ্ণ
সিটি প্রেসক্লাব রংপুরের আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্টিত

রিয়াজুল হক সাগর রংপুর জেলা প্রতিনিধিঃ

সিটি প্রেসক্লাব রংপুরের উদ্যোগে বৃহস্পতিবার (২৮ এপ্রিল) নগরীর আহার রেস্টুরেন্টে আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর মহানগর আওয়ামীলীগের সভাপতি সাফিউর রহমান সফি। সিটি প্রেসক্লাব রংপুর সভাপতি স্বপন চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন রংপুর প্রেসক্লাব সভাপতি মাহবুব রহমান, সাংস্কৃতিক সম্পাদক মইনুল হক, সাবেক ছাত্রনেতা লতিফুর রহমান মিলন, মাহিগঞ্জ প্রেসক্লাব সভাপতি বাবলু নাগ, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম জেলা সভাপতি তৌহিদ বাবলা, দৈনিক আখিরার সম্পাদক ও প্রকাশক মাছুদ উর রহমান মিলু, বাংলাদেশ তৃণমূল সাংবাদিক কল্যাণ সোসাইটির সাংগঠনিক সম্পাদক শাহ আলম, সাংবাদিক মাজহার মান্নান, রিপোর্টাস ইউনিটি রংপুর সাধারণ সম্পাদক শিমুল, সিটি প্রেসক্লাব কার্যকরি সদস্য জুয়েল আহমেদ, জীবন সদস্য কণ্ঠশিল্পী অন্তর রহমান। উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক এডভোকেট বিভুতি ভুষণ সরকার, বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন জেলা সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম রিপন, টিসিএ জেলা সাধারণ সম্পাদক এহসানুল হক সুমনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এতে স্বাগত বক্তব্য রাখেন ক্লাব সাধারণ সম্পাদক হুমায়ুন কবির মানিক। সঞ্চালনা করেন সিটি প্রেসক্লাব কোষাধ্যক্ষ রেজাউল করিম জীবন। আলোচনা শেষে পবিত্র মাহে রমজান এর তাৎপর্য শীর্ষক আলোচনা ও দোয়া মোনাজাত করেন মাওলানা ইউসুফ আলী রাজু। ইফতার মাহফিলে সিটি প্রেসক্লাবের সদস্য ছাড়াও রংপুরে কর্মরত সাংবাদিকরা অংশ নেন।
এবারের আলোচনা ও ইফতারের উপকমিটির আহবায়ক ছিলেন ক্লাবের কোষাধ্যক্ষ রেজাউল করিম জীবন, সদস্য সচিব ফরহাদ হাসান ফুয়াদ, সদস্য নুর মোহাম্মদ, আকতারুল জামান আকতার।
ইফতার পূর্ব আলোচনায় রংপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি সাফিউর রহমান সফি রংপুরের গণমাধ্যম কর্মীদের আগাম ঈদ শুভেচ্ছা জানিয়ে বলেন, আমাদের সম্ভাবনাময় রংপুরের উন্নয়ন ত্বরান্বিত করতে সাংবাদিকদের ভুমিকা অনস্বীকার্য। বাংলাদেশ যেভাবে এগিয়ে গেছে সেটিকে রক্ষা করতে হবে। যে কোন ষড়যন্ত্র থেকে কষ্টে অর্জিত স্বাধীনতা রক্ষা করতে হবে। একই সাথে রংপুর কে এগিয়ে নিতে একটি সুন্দর পরিকল্পিত নগরী গড়ে তোলার এখনই সময়। এর আগে রংপুর প্রেসক্লাবের সভাপতি মাহবুব রহমান বলেন, সাংবাদিকদের কোন বিভাজন নেই, সবাই পেশাগতভাবে এক। সবার ঐক্যই সাংবাদিকদের সমাজে মর্যাদা সমুন্নত রাখতে সহায়কভুমিক্ষা পালন করে বলে তিনি সকল সাংবাদিকদের ঐক্যের মধ্যে থাকার আহবান জানান।