গৌরনদী প্রতিনিধি \ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে বরিশালের গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের শাহাজিরা গ্রামের এতিম ও দুঃস্থ পুনর্বাসন কেন্দ্রের ৪৫ জন শিশুদের মাঝে ঈদ উপহার প্রদান করা হয়েছে।
শুক্রবার দুপুরে শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস। এসময় উপস্থিত ছিলেন এতিম ও দুঃস্থ পুনর্বাসন কেন্দ্রের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য সৈয়দ মিজানুর রহমান বাদশা সহ অন্যান্যরা।