• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

রংপুরে ভাষাসৈনিক বীর মুক্তিযোদ্ধা পেয়ারা ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ২৯, ২০২২, ১২:৪৮ অপরাহ্ণ
রংপুরে ভাষাসৈনিক বীর মুক্তিযোদ্ধা পেয়ারা  ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ

রিয়াজুল হক সাগর, রংপুর জেলা প্রতিনিধিঃ
নগরীর নীলকন্ঠ এলাকায় ভাষাসৈনিক বীর মুক্তিযোদ্ধা পেয়ারা স্যার ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন ভাষাসৈনিক বীর মুক্তিযোদ্ধা পেয়ারা স্যার ফাউন্ডেশনের চেয়ারম্যান সাহিনা সুলতানা, প্রধান পৃষ্ঠপোষক মনোয়ারুল কাদির মাসুম, উপদেষ্টা রেজাউল করিম মুকুল, নাফিসা সুলতানা, উপদেষ্টা ও ১৯ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি রুহুল কুদ্দুস বাদল, পরিচালক সাকিল মাসুদ, ভাষাসৈনিক বীর মুক্তিযোদ্ধা পেয়ারা স্যার স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নাসরীন নাজসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকাবৃন্দ। ঈদ সামগ্রী বিতরণ শেষে ভাষা সৈনিক ও বীরমুক্তিযোদ্ধা মীর আনিসুল হক পেয়ারা স্যার ও তার স্ত্রীসহ পরিবারের প্রয়াতদের রুহের মাগফেরাত কামনা এবং বীর মুক্তিযোদ্ধা মাহাবুবুল হক জিন্নাহর সুস্থ্যতা কামনা করে দোয়া মোনাজাত করা হয়। পরে ভাষাসৈনিক বীর মুক্তিযোদ্ধা পেয়ারা স্যার স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।