• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

রোমে বরিশাল বিভাগ সমিতির ইফতার, সেহারী ও দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ২৯, ২০২২, ১৫:৩৭ অপরাহ্ণ
রোমে বরিশাল বিভাগ সমিতির ইফতার, সেহারী ও  দোয়া মাহফিল

ইতালি প্রতিনিধিঃ
ইতালিতে বাংলাদেশী কমিউনিটিতে অন্যন্য অবদান রাখা বৃহত্তর বরিশাল প্রবাসীর আয়োজনে রোমের মক্কি মসজিদে ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে। এসময় রোজাদার ব্যক্তিদের সম্মানে অনুষ্ঠিত ইফতার মাহফিলে বরিশাল বিভাগ সমিতির সাবেক সভাপতি লুতফর রহমান, সাবেক উপদেষ্টা ফয়সাল আহমেদ এবং সিনিয়র নেতৃবৃন্দের মধ্যে আল আমীন ভূইয়া, নাসির উদ্দিন খান, জামাল হোসেন,রাকিব ভূইয়া,মেহেদী হাসান,সোহেল বক্সী, শাহীন কবির সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
এছাড়াও আয়োজকদের আমন্ত্রনে ইতালি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান ইকবালের নেতৃত্বে আওয়ামী সংগঠনের নেতৃবৃন্দ ও ইতালি বিএনপির সাধারণ সম্পাদক ঢালী নাসির উদ্দিনের নেতৃত্বে জাতীয়তাবাদী বিভিন্ন সংগঠনের নেতাকর্মী এবং মাদারীপুর জেলা সমিতির সভাপতি ওয়াদুদ মিয়া জনি, ফরিদপুর সমিতির সাধারণ সম্পাদক হুমায়ূন কবির, ঢাকা ও নোয়াখালী সহ বিভিন্ন আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দ সহ প্রায় চারশতাধিক রোজাদার উপস্থিত ছিলেন।ইফতার পূর্বে রমজান মাসের অর্জন সারা বছরে বাস্তবায়নের আহ্বান জানিয়ে সমজিদের ইমাম বাংলাদেশ ও মুসলিম বিশ্বের শান্তি কামনা এবং বরিশাল প্রবাসী সহ সকল প্রবাসী বাংলাদেশীদের জন্য দোয়া করেন