• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ঈদের আর বাড়ী ফেরা হলো সেনা সদস্যের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ৩০, ২০২২, ০৯:০৬ পূর্বাহ্ণ
ঈদের আর বাড়ী ফেরা হলো সেনা সদস্যের

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কাশিয়ানীতে প্রাইভেটকার ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে ইমরান হোসেন (২০) নামে এ সেনা সদস্য নিহত হয়েছেন।

আজ শনিবার (৩০ এপ্রিল) সাকালে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার মাজড়ায় এ দূর্ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশের পরিদর্শক আবু নাঈম মো: মোফাজ্জেল হক দূর্ঘটনায় বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত সেনা সদস্য ইমরান হোসেন যশোরের বাঘারপাড়া উপজেলার দারাজহাট গ্রামের মানিক মোল্লার ছেলে। সে ১০ পদাতিক ডিভিশনের ৪ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন হতে ৫ আর ই ব্যাটালিয়ন (নং-১৪৫৩৫৯১, আইডি নং-ইঞ্জিঃ ১২৫৪৭৫) পোস্তগোলায় কর্মরত ছিলেন।

পরিদর্শক আবু নাঈম মো: মোফাজ্জেল হক জানান, ঈদের ছুটিতে সেনা সদস্য সৈনিক মো: ইমরান হোসেন মোটর সাইকেলে করে ঢাকা থেকে যশোর জেলার বাঘারপাড়া উপজেলার দারাজহাট গ্রামের নিজ বাড়িতে যাচ্ছিলেন।

এসময় মোটর সাইকেলটি ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার মাজড়া এলাকায় পৌঁছালে ঢাকাগামী একটি প্রাইভেটকারের (ঢাকা মেট্রো গ-২৫-০৯৬২) সাথে মুখোমুখি সংঘর্ষ হলে গুরুতর আহত হন তিনি।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কাশিয়ানী ১০০-শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষনা করেন। দূর্ঘটনাকবলিত মোটর সাইকেল ও ঘাতক প্রাইভেটকার হাইওয়ে পুলিশের হেফাজতে নেয়া হয়ছে। তবে প্রাইভেটকারের চালক পালিয়ে গেছে। #